বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি বিভাগে শিক্ষক পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছিল। তবে নির্বাচন কমিশনের আচরণবিধি কার্যকর হওয়ায় সেই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখতে হয়েছে।
নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ
Sponsored

রবিবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ-সহ মোট পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। এ রাজ্যে আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় ভোটগ্রহণ হবে। কলকাতায় ভোট রয়েছে দ্বিতীয় দফায়, অর্থাৎ ২৯ এপ্রিল। নির্ঘণ্ট ঘোষণার পরই সরকারি প্রতিষ্ঠানগুলির উপর আচরণবিধি কার্যকর হয়েছে।
Sponsored

এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আচরণবিধির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনও নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব নয়। ফলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আপাতত পিছিয়ে গেল।
Sponsored

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ জানিয়েছেন, নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয় প্রস্তুত রয়েছে। তবে নতুন সরকার গঠনের আগে এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে কি না, তা নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। সেই পরামর্শের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর, অর্থাৎ আগামী মে মাস নাগাদ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_












