কীর্তন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi) রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে বিতর্ক পিছু ছাড়েনি। গত নির্বাচনে হারিয়েছেন বিধায়ক পদ, ভোটের পর গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে রক্ষাকবচ নিয়েছেন। কিন্তু তারপরও নিশ্চিন্তে থাকতে পারছেন না। এবার প্রাক্তন তৃণমূল বিধায়িকার একটি গোপন চ্যাট ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari)। গানের রিয়ালিটি শোয়ের প্যানেলিস্টদের সঙ্গে অদিতির গোপন কথোপকথন প্রসঙ্গ সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে।
রিয়ালিটি শোয়ের প্যানেলিস্টদের সঙ্গে চ্যাট অদিতির! 'গোপন কথোপকথন' ফাঁসের হুঁশিয়ারি তরুণজ্যোতির!
Sponsored

পুরুলিয়া থেকে গ্রেফতার হয়েছেন অদিতির স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। তোলাবাজি থেকে আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই পরিস্থিতি রিয়ালিটি শোয়ের চ্যাটের স্ক্রিনশট ফাঁস করার হুঁশিয়ারি দিয়ে রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়কাকে খোঁচা বিজেপি বিধায়ক (BJP MLA) তরুণজ্যোতির। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “ওঁকে আমি নির্বাচনের সময় তো আক্রমণ করিনি। কিচ্ছু বলিনি। নাহলে আমার কাছে যা যা স্ক্রিনশট ছিল, যা যা প্রমাণ ছিল, উনি যখন গানের প্রতিযোগিতায় গিয়েছিলেন, যাঁরা যাঁরা ওই প্যানেলে ছিলেন, তাঁদের সঙ্গে কী ধরণের চ্যাট হত… চ্যাটগুলো আমার কাছে আছে। সেগুলো পাবলিশ করে দিতে পারি। কিন্তু আমি মহিলাদের সম্মান করি… ওঁর বাচ্চা রয়েছে। আমিও বাচ্চার বাবা। বাবা চোর, মা চোর। বাচ্চা কী করবে? বাচ্চাটা ভাল থাকুক, তার জন্যই হয়তো বাইরে রয়েছেন। কোর্ট ও সেটাই মনে করেছে।”
Sponsored

সংগীতশিল্পী অদিতি মুন্সীকে বাংলার প্রায় প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিল একটি গানের রিয়ালিটি শো। ঘটনা ২০১৫ সালের। কীর্তন শিল্পীর সুরেলা কণ্ঠস্বরে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অনুরাগীরা। এর তিন বছর পর দেবরাজকে বিয়ে করেন অদিতি। তাঁর স্বামীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগের কিছুই কি জানতেন না প্রাক্তন বিধায়িকা, দেবরাজের গ্রেফতারির পর সে প্রশ্ন বারবার উঠেছে। সূত্রের খবর, তদন্তের স্বার্থে দুজনকেমুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। এই আবহে তরুণজ্যোতির মন্তব্য ঘিরে এবার অদিতির শিল্পসত্তার স্বীকৃতির নেপত্বেও অন্য কোনও বড় 'কাণ্ড' রয়েছে কিনা তা নিয়ে সন্ধিহান তাঁর শ্রোতা থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরাও।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













