কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
মহানগর

লেদার কমপ্লেক্সে নজরদারি জোরদার, বসছে ৭৬টি আধুনিক ক্যামেরা

লেদার কমপ্লেক্সে নজরদারি জোরদার, বসছে ৭৬টি আধুনিক ক্যামেরা

বানতলার কলকাতা লেদার কমপ্লেক্স ও সংলগ্ন শিল্পাঞ্চলের নিরাপত্তা আঁটোসাঁটো করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শিল্পাঞ্চলের প্রতিটি কোণে নজরদারি চালাতে এবার ৭৬টি নতুন হাই-রেজলিউশন আইপি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য ইতিমধ‍্যেই রাজ্য শিল্পোন্নয়ন নিগমের পক্ষ থেকে প্রায় ৪৯ লক্ষ ৮৯ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়েছে।

Sponsored

Sranchi In Article

শিল্পাঞ্চল সূত্রে খবর, লেদার কমপ্লেক্স থানা এলাকার মধ্যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল মোড়গুলি চিহ্নিত করা হয়েছে। সেই সমস্ত জায়গায় এই অত্যাধুনিক ক্যামেরাগুলি বসানো হবে। এই ক্যামেরাগুলি কেবল উচ্চমানের ছবিই তুলবে না, এতে থাকছে বিশেষ নাইট ভিশন প্রযুক্তি। ফলে রাতের অন্ধকারে বা বর্ষার দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও ছবি স্পষ্ট থাকবে। দিনরাত ২৪ ঘণ্টা সচল রাখার উপযোগী এই ব্যবস্থাটি ফাইবার অপটিক নেটওয়ার্কের মাধ্যমে একটি কেন্দ্রীয় রেকর্ডিং সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে।

Sponsored

Merlin In Article

নিরাপত্তার স্বার্থে রেকর্ডিংয়ের ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রতিটি ক্যামেরার ফুটেজ অন্তত ২১ দিন পর্যন্ত নেটওয়ার্ক ভিডিও রেকর্ডারে (এনভিআর) সংরক্ষিত থাকবে। এতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে বা অপরাধমূলক তদন্তের প্রয়োজনে পুলিশ দ্রুত তথ্যপ্রমাণ সংগ্রহ করতে পারবে।

Sponsored

Camelia In Article

প্রশাসন সূত্রে জানা গেছে, দরপত্র প্রক্রিয়ায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পুরো নির্বাচন প্রক্রিয়াটি হবে দুই ধাপে। প্রথমে সংস্থাগুলির কারিগরি সক্ষমতা খতিয়ে দেখা হবে এবং তাতে উত্তীর্ণ হলে তবেই আর্থিক দরপত্র খোলা হবে। যে সংস্থা বরাত পাবে, তাদের কেবল ক্যামেরা বসিয়ে দিলেই চলবে না; পরবর্তী তিন বছর রক্ষণাবেক্ষণ এবং ওয়ারেন্টির দায়িত্বও নিতে হবে। এক আধিকারিক জানিয়েছেন, কাজের বরাত পাওয়ার পর ৩০ দিনের মধ্যেই পুরো ব্যবস্থাটি চালু করতে হবে। শিল্পাঞ্চলে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিরাপত্তা বজায় রাখা— সব ক্ষেত্রেই এই আধুনিক প্রযুক্তি বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। শীঘ্রই দরপত্র প্রক্রিয়া শেষ করে মাঠপর্যায়ে কাজ শুরু হবে বলে আশা করছে শিল্পোন্নয়ন নিগম।

Sponsored

Techno India In Article

আরও পড়ুন- সামাজিক সুরক্ষা যোজনা: অসংগঠিত শ্রমিকদের হাতে ডিজিটাল কার্ড – চেক তুলে দিলেন শশী পাঁজা

Sponsored

Shyam Sundar In Article

_

Sponsored

Probe In Article

_

_

_

_

_

আরও পড়ুন

More from মহানগর

View All →