কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
মহানগর

রবিবার ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প রুটে যান চলাচলের নির্দেশ 

রবিবার ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প রুটে যান চলাচলের নির্দেশ 

আগামী রবিবার ফের আট ঘণ্টার জন্য বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেতুর উপর সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে। চলবে সংস্কারের কাজ। এর ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে বিকল্প পথে।

Sponsored

Sranchi In Article

ট্র্যাফিক পুলিশের নির্দেশিকা অনুযায়ী, এজেসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে টার্ফভিউ হয়ে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে। আবার কিছু যানবাহনকে হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরিয়ে কেপি রোডে নিয়ে যাওয়া হবে।

Sponsored

Merlin In Article

একইভাবে, কেপি রোড থেকে জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকেও ১১ ফার্লং গেট হয়ে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে। খিদিরপুর দিক থেকে সিজিআর রোড ধরে আসা যানবাহনগুলিকেও হেস্টিংস মোড় থেকে বাঁদিকে ঘুরিয়ে হাওড়া ব্রিজমুখী করা হবে। অন্যদিকে, কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতু হয়ে যাওয়া গাড়িগুলিকে ঘোড়া পাসের কাছে ওয়াই পয়েন্ট র‌্যাম্প থেকে রেড রোড ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

Sponsored

Camelia In Article

হাওড়া ও সাঁতরাগাছির সঙ্গে কলকাতার সংযোগের অন্যতম প্রধান সড়কপথ এই বিদ্যাসাগর সেতু। নবান্নে যাতায়াতের ক্ষেত্রেও এই সেতুর গুরুত্ব অপরিসীম। প্রতিদিন হাজার হাজার ছোট-বড় গাড়ি এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে। তবে দীর্ঘ ২৭ বছরের ব্যবহারের ফলে সেতুর বিভিন্ন অংশে সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে।

Sponsored

Techno India In Article

সেতু বিশেষজ্ঞদের মতে, কোনও সেতু টানা ২৫ বছর ব্যবহারের পর তার রক্ষণাবেক্ষণ ও মেরামতি অত্যন্ত জরুরি হয়ে পড়ে। সেই কারণেই স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব ও এক্সপ্যানশন জয়েন্টের মতো গুরুত্বপূর্ণ অংশ বদলের কাজ শুরু হয়েছে। বিদ্যাসাগর সেতুতে মোট ১৫০টি স্টে কেবল রয়েছে। প্রাথমিক পর্যায়ে সেই কেবলগুলিকেই বদলানোর কাজ চলছে বলে জানা গিয়েছে।

Sponsored

Shyam Sundar In Article

এই সংস্কারের জন্য গত কয়েক সপ্তাহ ধরেই প্রতি রবিবার সেতু বন্ধ রাখা হচ্ছে। ফলে সাধারণ যাত্রী ও নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়ছে। অনেকের প্রশ্ন, দিনের পরিবর্তে রাতের দিকে কেন এই কাজ করা হচ্ছে না। যদিও সেতু কর্তৃপক্ষের দাবি, বিশেষ প্রযুক্তিগত কারণে নির্দিষ্ট সময়েই এই কাজ করা সম্ভব।

Sponsored

Probe In Article

আরও পড়ুন - আইনি যুদ্ধ অব্যাহত, ভিনেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে WFI

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

More from মহানগর

View All →