কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
মহানগর

হাইকোর্টের সুপারিশে মান্যতা, কলকাতার নতুন শেরিফ চিত্রপরিচালক গৌতম ঘোষ

হাইকোর্টের সুপারিশে মান্যতা, কলকাতার নতুন শেরিফ চিত্রপরিচালক গৌতম ঘোষ

কলকাতার নতুন শেরিফ হিসেবে মনোনীত হলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। নবান্ন সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের সুপারিশ এবং রাজ্য সরকারের সম্মতির ভিত্তিতে তাঁর নাম এই সম্মানজনক পদের জন্য বেছে নেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।

Sponsored

Sranchi In Article

শহরের বিশিষ্ট নাগরিকদের মধ্য থেকে শেরিফ নির্বাচনের একটি দীর্ঘকালীন প্রথা রয়েছে। নিয়ম অনুযায়ী, কলকাতা হাইকোর্ট তিন জন যোগ্য ব্যক্তির একটি তালিকা বা প্যানেল তৈরি করে রাজভবনে পাঠায়। সেই তালিকা থেকে রাজ্যপাল একজনকে শেরিফ হিসেবে নিযুক্ত করেন। এ বার সেই প্রক্রিয়ার মাধ্যমেই গৌতম ঘোষের নাম চূড়ান্ত করা হয়েছে।

Sponsored

Merlin In Article

ঐতিহাসিক প্রেক্ষাপট বিচার করলে দেখা যায়, বর্তমানে ভারতে কেবলমাত্র কলকাতা এবং মুম্বই— এই দুই শহরেই শেরিফ পদটি টিকে রয়েছে। প্রশাসনিক স্তরে বর্তমানে এই পদের সরাসরি কোনও নির্বাহী ক্ষমতা না থাকলেও, এর সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠান এবং নাগরিক সভায় শেরিফের উপস্থিতি এক বিশেষ মর্যাদার প্রতীক হিসেবে গণ্য হয়। এর আগে বিভিন্ন সময়ে সাহিত্য, শিল্প, চিকিৎসা এবং সমাজসেবার সঙ্গে যুক্ত বহু বিশিষ্ট ব্যক্তিত্ব কলকাতার শেরিফ পদ অলঙ্কৃত করেছেন। সেই তালিকায় এ বার যুক্ত হল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক গৌতম ঘোষের নাম। চলচ্চিত্র জগতে তাঁর দীর্ঘ অবদান এবং সমাজমনস্ক পরিচিতির কথা মাথায় রেখেই হাইকোর্ট তাঁর নাম সুপারিশ করেছিল বলে মনে করা হচ্ছে।

Sponsored

Camelia In Article

আরও পড়ুন- বিরল রোগ রুখতে অস্ত্র ‘জেনেটিক কাউন্সেলিং’: নজিরবিহীন সাফল্য কলকাতা পুরসভার

Sponsored

Techno India In Article

_

Sponsored

Shyam Sundar In Article

_

Sponsored

Probe In Article

_

_

_

_

_

আরও পড়ুন

More from মহানগর

View All →