কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
মহানগর

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha Club in South Kolkata) নিয়ে যায় নিউ আলিপুর থানার পুলিশ (New Alipore Police Station)। ক্লাবের দরজা বন্ধ থাকায় তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন তদন্তকারীরা। গোটা এলাকা ঘিরে রাখা হয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে। পুলিশ সূত্রের খবর, স্বরূপকে সঙ্গে নিয়ে ক্লাবের বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। তদন্তকারীদের সন্দেহ, ক্লাবের সঙ্গে যুক্ত একাধিক নথি ও গুরুত্বপূর্ণ তথ্য এই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Sponsored

Sranchi In Article

সম্প্রতি স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর থেকেই সুরুচি সংঘ ক্লাবটিকে ঘিরে নানা চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসতে শুরু করেছে। কয়েক দিন আগেই এক দল ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ক্লাবের ভেতর ঢুকে ব্যাপক বিক্ষোভ দেখান। সেই সময় ক্লাবের ওপরতলার একটি বিলাসবহুল ঘরের হদিশ মেলে। ঝাঁ-চকচকে এসি ঘর, দামি আসবাবপত্র ও আধুনিক বিনোদনের ব্যবস্থা দেখে থমকে গিয়েছিলেন বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, ক্লাবঘর থেকে সরকারি জল এবং গরিবদের বিলি করার জন্য নির্দিষ্ট শাড়ি উদ্ধার হওয়া ঘিরেও তীব্র বিতর্ক দানা বাঁধে। স্থানীয়দের একাংশের স্পষ্ট অভিযোগ, ক্লাবটি সরকারি বা অন্য কোনও সংস্থার জমি জবরদখল করে বেআইনিভাবে গড়ে তোলা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই বিপুল প্রতিপত্তি ও ক্লাবের নথিপত্রের আড়ালে লুকিয়ে থাকতে পারে বড়সড় আর্থিক লেনদেনের সূত্র।

Sponsored

Merlin In Article

অন্য দিকে, এই মামলার জল গড়িয়েছে অরূপ ও স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের যৌথ ফ্ল্যাটেও। পুলিশ সূত্রে খবর, সোমবার ওই ফ্ল্যাটে তল্লাশি চালানোর সময় একটি বিশেষভাবে সুরক্ষিত গোপন ঘরের সন্ধান পান তদন্তকারীরা। দীর্ঘ কসরতের পর সেই ঘরের তালা ভাঙতেই চোখ চড়কগাছ পুলিশের। সেখান থেকে উদ্ধার হয়েছে একগুচ্ছ মোবাইল ফোন, দুটি আধুনিক আইপ্যাড এবং বস্তাভর্তি গুরুত্বপূর্ণ নথিপত্র। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া নথির একটি বড় অংশ সিনেমা ও টেলিভিশন দুনিয়ার ‘গিল্ড’ সংক্রান্ত।

Sponsored

Camelia In Article

একসঙ্গে এতগুলি মোবাইল ফোন ও আইপ্যাড কেন ওই গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা হয়েছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গোয়েন্দাদের অনুমান, ওই ডিজিটাল ডিভাইসগুলির মধ্যেই লুকিয়ে রয়েছে টলিউড সিন্ডিকেটের বহু বিস্ফোরক তথ্য এবং প্রভাবশালীদের সঙ্গে আর্থিক লেনদেনের খতিয়ান। এই সামগ্রীগুলি থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করেই আগামী দিনে তদন্তের পরিধি আরও বাড়ানো হবে বলে দফতর সূত্রে খবর।

Sponsored

Techno India In Article

আরও পড়ুন- হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

Sponsored

Shyam Sundar In Article

_

Sponsored

Probe In Article

 

_

 

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

More from মহানগর

View All →