কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
মহানগর

নাবালিকা হেনস্থা থেকে তোলাবাজির অভিযোগ, আটক কাউন্সিলর জসীমউদ্দিন 

নাবালিকা হেনস্থা থেকে তোলাবাজির অভিযোগ, আটক কাউন্সিলর জসীমউদ্দিন 

রবিবার দুপুরে আটক কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসীমউদ্দিন (Md Jasimuddin)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ তাঁর কলেজ স্ট্রিট সংলগ্ন বাড়িতে পৌঁছে যায় জোড়াসাঁকো থানার পুলিশ (Jorasanko Police)। দীর্ঘক্ষণ বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। অভিযোগ কাউন্সিলরের পরিবারের সদস্যরা দরজা খোলেননি। এরপর পুলিশ এক চাবিওয়ালাকে ডেকে এনে কাউন্সিলরের সদর দরজার ডুয়েল লক খুলে ভিতরে ঢুকে তাঁকে 'আটক' করে।

Sponsored

Sranchi In Article

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে কয়েক বছর আগে নাবালিকাকে নির্যাতন এবং তার পরিবারের উপর মামলা না করার চাপ দেওয়ার অভিযোগ রয়েছে জসীমউদ্দিনের বিরুদ্ধে। গত শনিবার নির্যাতিতা রাতে বাড়ি ফেরার সময় তাঁকে পাকড়াও করে জসীমউদ্দিনের লোকজন হুমকি দেয়, মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে নাবালিকার পরিবারের তরফে। রাতেই কাউন্সিলর ঘনিষ্ঠ একজনকে গ্রেফতার করে পুলিশ। পকসো আইনে রুজু হওয়া মামলার প্রেক্ষিতেই এদিন সকাল সকাল জসীমউদ্দিনের বাড়িতে যায় পুলিশ। দুপুর বারোটা নাগাদ তাঁকে আটক করে বাইরে নিয়ে আসা হয়। সেই সময় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ অনুরাগী ও বিজেপি সমর্থক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। অনেকের ডিম নিয়ে হাজির হয়েছিলেন। যদিও নিরাপদে পুলিশ কাউন্সিলরকে সেখান থেকে নিয়ে যেতে সক্ষম হয়েছে। ঠিক কোন অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

 

আরও পড়ুন

More from মহানগর

View All →