কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
মহানগর

কেন্দ্রের সিদ্ধান্তের জেরে গ্যাসের অত্যাধিক দাম বৃদ্ধি প্রতিবাদ, কলকাতার রাজপথে INTTUC-র মিছিল

কেন্দ্রের সিদ্ধান্তের জেরে গ্যাসের অত্যাধিক দাম বৃদ্ধি প্রতিবাদ, কলকাতার রাজপথে INTTUC-র মিছিল

কেন্দ্রের মোদি সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের জেরে গ্যাসের (Gas) অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সঙ্কটের  প্রতিবাদে এবার পথে নেমে প্রতিবাদ তৃণমূল ট্রেড ইউনিয়নের (INTTUC)। সোমবার, মৌলালি (Maulali) থেকে ডোরিনা ক্রসিং (Dorina Crossing) পর্যন্ত এই মিছিলে নেতৃত্ব দেন INTTUC-র উত্তর কলকাতার (North Kolkata) জেলা সভাপতি স্বপন সমাদ্দার (Swapan Samaddar)। ছিলেন কাউন্সিলর পাপিয়া ঘোষ বিশ্বাস (Councilor Papiya Ghosh)-সহ উত্তর কলকাতার তৃণমূলের একাধিক নেতা-কর্মী।

Sponsored

Sranchi In Article

এর আগেই রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)। সেই প্রতিবাদের ধারাবাহিকতায় কলকাতায় (Kolkata) পথে নামল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস (INTTUC)। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ স্বপন সমাদ্দার করে বলেন, গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই গ্যাস বুক করলেও সময়মতো মিলছে না। অন্যদিকে গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, এই পরিস্থিতিতে অটোচালক থেকে শুরু করে ছোট ব্যবসায়ী- সবাই সমস্যায় পড়েছেন। রাস্তায় অটোর সংখ্যা কমে গিয়েছে, অনেক খাবারের দোকানও বন্ধ হয়ে যাচ্ছে।

Sponsored

Merlin In Article

INTTUC-র উত্তর কলকাতার জেলা সভাপতি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম অসুবিধার মধ্যে রয়েছেন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার এই সমস্যার কোনও সমাধান করতে পারেনি এবং মানুষের পাশেও দাঁড়ায়নি।

Sponsored

Camelia In Article

তাঁর দাবি, যখন দেশের মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, তখন তাঁদের পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বেই এই প্রতিবাদ আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানানো হয়। মিছিল থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও বড় কর্মসূচি নেওয়া হবে আগামী দিনে।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

More from মহানগর

View All →