কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
মহানগর

হলফনামায় সম্পত্তির পরিমাণে অসঙ্গতি, গ্রেফতারির আশঙ্কায় আগেভাগে হাইকোর্টে অদিতি- দেবরাজ 

হলফনামায় সম্পত্তির পরিমাণে অসঙ্গতি, গ্রেফতারির আশঙ্কায় আগেভাগে হাইকোর্টে অদিতি- দেবরাজ 

রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হলফনামায় নিজের সম্পত্তি সংক্রান্ত যে তথ্য জমা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi), এবার সেই তথ্যে অসংগতির অভিযোগ উঠেছে। পাশাপাশি বিপুল পরিমাণ আয় বহির্ভূত সম্পত্তি নিয়েও অভিযোগের কারণে গ্রেফতারির আশঙ্কা করছেন সংগীতশিল্পী ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। রাজারহাট-গোপালপুর কেন্দ্রের উত্তপ্ত রাজনৈতিক সমীকরণের মাঝে এবার আদালতের দ্বারস্থ অদিতি। হলফনামায় আয়ের সঠিক তথ্য গোপন করার অভিযোগে তিনি গ্রেফতার হতে পারেন এই আশঙ্কা প্রকাশ করে আগেভাগে রক্ষাকবচ পেতে হাইকোর্টে আগাম জামিনের মামলা করেছেন তিনি ও তাঁর কাউন্সিলর স্বামী।

Sponsored

Sranchi In Article

একদিন আগেই তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারি নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। যদিও পরে জানা যায় পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। সেই ঘটনার একদিন যেতে না যেতেই এবার আদালতের দ্বারস্থ অদিতি - দেবরাজ। বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির (Tarunjyoti Tiwari) অভিযোগ, অদিতি নাকি মনোনয়নপত্রে সম্পত্তি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দেননি। সংগীতশিল্পী ও দেবরাজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রচুর জমি কিনেছিলেন। সেই জমির বিক্রয়মূল্য উল্লেখ করা হয়নি মনোনয়নপত্রের কোথাও। এমনকি চলতি বছরের ২৫ মার্চ তিনি একটা জমি বিক্রি করেছিলেন, সেই জমির বিক্রয়মূল্যও মনোনয়নপত্রে উল্লেখ করা হয়নি বলে অভিযোগ বিজেপি বিধায়কের। জানা গিয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত অদিতিকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

 

আরও পড়ুন

More from মহানগর

View All →