মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikary) উদ্দেশে কুরুচিকর মন্তব্য রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun kabir )। সোমবার বিধানসভায় অধিবেশন শুরু হওয়ার পরই হুমায়ুনর বিরুদ্ধে ‘হায় হায়’ স্লোগান বিজেপির বিধায়কদের(BJP MLA)। ‘হুমায়ুন হায় হায়’ স্লোগান লেখা পোস্টার নিয়ে বিধানসভায় প্রবেশ করেন নারায়ণগড়ের বিজেপি বিধায়ক রমাপ্রসাদ গিরি।
মুখ্যমন্ত্রীর উদ্দেশে বিতর্কিত মন্তব্য কবীরের হুমায়ুনের! বিধানসভায় হায় হায় স্লোগান
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikary) উদ্দেশে কুরুচিকর মন্তব্য রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun kabir )। সোমবার বিধানসভায় অধিবেশন শুরু হওয়ার পরই হুমায়ুনর বিরুদ্ধে ‘হায় হায়’ স্লোগান বিজেপির বিধায়কদের(BJP MLA)
Sponsored

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikary) নাম তুলে রেজিনগরের বিধায়ক হুমায়ুন(Humayun kabir ) বলেন, 'ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব, এমন স্যাটাভাঙা মার শুরু করব, আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। ওরকম কেস আমাদের অনেক আছে। জেল খাটা আছে। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন দেখব।' এই বক্তব্য শোনার বিক্ষুব্ধ বিজেপি বিধায়করা হায় হায় স্লোগান দিতে শুরু করেন বিধানসভায়।
Sponsored

Sponsored

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেনন, হুমায়ুন কবীরের মন্তব্য সম্পর্কে মুখ্যমন্ত্রী অবহিত। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী নিজেই বিধানসভার অধিবেশন কক্ষে এ বিষয়ে বিবৃতি দেবেন পরে।
Sponsored

এদিকে রবিবারই আম জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো কবীরের বিরুদ্ধে থানায় জোড়া অভিযোগ দায়ের। মালদহের ইংরেজবাজার থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মালদার বিজেপি কর্মী কাজল গোস্বামী। অন্যদিকে কবীরের বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে বহরমপুর থানায় এফ আই আর দায়ের করেছে ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা।
Sponsored

হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হুমায়ুন কবীরের বক্তব্য ক্ষতিকারক। হুমায়ুন কবীরের ব্যক্তিদের শিক্ষা দেওয়ার সময় এসেছে। দুটি এফআইআর করা হয়েছে।
Sponsored













