কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
মহানগর

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার অসম্ভবও নয় বটে। সহজ কিছু অনুশীলনে যোগের আধুনিক রূপ এবার ধরা দিল সুরেলা সংস্পর্শে। ৫ এপ্রিল কলকাতার আনন্দপুরে (Anandpur, Kolkata) অবস্থিত দ্য হেরিটেজ স্কুলের নিকটবর্তী 'হার্টফুলনেস মেডিটেশন সেন্টার' (Heartfullness Meditation Centre) এক অবিস্মরণীয় আনন্দ অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকল। যেখানে সঙ্গীতপ্রেমী এবং ধ্যান অনুশীলনকারীদের এক বিশাল ও মনোরম সমাবেশ অন্তরের গভীরতা এবং শাস্ত্রীয় শিল্পকলার এক বিরল মিলনে শহর কলকাতায় এক নতুন দিগন্তের সূচনা করল।

Sponsored

Sranchi In Article

হার্টফুলনেস হল এক সহজ ধ্যানমূলক অনুশীলন যা বিংশ শতাব্দীর শুরুতে প্রথম বিকশিত হয় যা ১৯৪৫ সালে ভারতে শ্রী রামচন্দ্র মিশনের মাধ্যমে আনুষ্ঠানিক রূপ লাভ করে। হৃদয়ের শান্তি সুখ ও প্রজ্ঞা নিয়ে আসার লক্ষ্যে ১৫ বছরের ঊর্ধ্বে যে কেউ এই যোগ অনুশীলন করতে পারেন। মনের শান্তি ও চিন্তার স্বচ্ছতাকে বিকশিত করে তুলতে ১৬০টি দেশের ৫,০০০-এরও বেশি হার্টফুলনেস কেন্দ্রে হাজার হাজার মানুষ এর সঙ্গে যুক্ত হয়েছেন।

Sponsored

Merlin In Article

রবিবাসরীয় সকালে সঙ্গীত ও ধ্যানের মিলন অনুষ্ঠানের সূচনা হয় পরিচিতি পর্বের মধ্যে দিয়ে।প্রশিক্ষিত 'হার্টফুলনেস' অনুশীলনকারীদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীদের একটি স্বল্প সময়ের ধ্যানের অভিজ্ঞতা প্রদান করা হয়। ধ্যানের সেশনটি যতই গভীর হতে থাকে, আন্তরিক প্রসন্নতা অনুভব করেন বলে জানিয়েছেন অনেকেই। কেউ কেউ আবার ধ্যানে জগতের সঙ্গে এই প্রথম পরিচিত হলেন, আর এই অভিজ্ঞতা তাদের মননে এক আনন্দময় ছবি তৈরি করল। এরপর মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করেন সরোদ শিল্পী সৌগত রায় চৌধুরী (Sougata Roy Chowdhury) ,সঙ্গতে ছিলেন দক্ষ তবলা শিল্পী দেবজ্যোতি সান্যাল (Debojyoti Sanyal)। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের (Indian classical music) ঐতিহ্যে সমৃদ্ধ ও ওস্তাদ আলী আকবর খানের মতো কিংবদন্তি গুরুদের সান্নিধ্যে গড়ে ওঠা সৌগতর সরোদের প্রতিটি সুর যেন ধ্যানের মাধ্যমে অর্জিত আনন্দেরই প্রতিধ্বনি হয়ে বেজে ওঠে, যা অচিরেই শব্দ ও নীরবতার মাঝে এক সেতু রচনা করতে সক্ষম হয়। দেবজ্যোতির তবলার স্বতঃস্ফূর্ত চলন এবং অভিব্যক্তি পরিবেশনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় যার সাথে খুব সহজভাবেই একাত্ম হয়ে যান শিল্পী - দর্শক উভয়েই। মিলিত হয় ধ্যান ও সংগীতের মূর্ছনা। বলাইবাহুল্য, হার্টফুলনেসের এই অনুষ্ঠান উপস্থাপনার গণ্ডি পেরিয়ে আত্মার পথে এক অনন্ত যাত্রার মাধ্যম হয়ে ওঠে।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

আরও পড়ুন

More from মহানগর

View All →