বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয় এজেন্সির হানা শুরু। এদিন জমি দখল ও বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় বালিগঞ্জের ফার্ন রোডে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর (Sona Pappu) বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। এছাড়াও আরও ৮-৯ টি জায়গায় অভিযান চলছে বলে খবর মিলেছে।
ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!
Sponsored

সম্প্রতি গোলপার্কের কাঁকুলিয়া রোডের গুলি ও বোমা চলার ঘটনায় উঠে আসে সোনা পাপ্পুর নাম। পারিবারিক সূত্রে তাঁর সোনার ব্যবসা ও দোকান রয়েছে। ED সূত্রে খবর বিশ্বজিৎ (Biswajit Poddar) ওরফে সোনা পাপ্পু বিভিন্ন জমি সংক্রান্ত লেনদেনে আর্থিক দুর্নীতি ঘটিয়েছেন। অবৈধভাবে বিভিন্ন জায়গায় টাকা পৌঁছে দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এদিন সকাল থেকেই অভিযুক্তের বাড়ি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ঘিরে রেখেছেন। এখনও পর্যন্ত কিছু উদ্ধার হয়নি। এর পাশাপাশি বালিগঞ্জের এক সংস্থার অফিস ও মালিকের বাড়িতে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সংস্থার অভিযান চলছে কসবাতেও।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-












