বিপজ্জক বাড়ি মেরামতির মধ্যেই ধস উত্তর কলকাতার (North Kolkata) জোড়াসাঁকোর (Jorasanko) কলাবাগান এলাকায়। শুক্রবার (Friday) সকালে একটি পুরনো বহুতল বাড়ির সিঁড়ির বড় অংশ আচমকা ভেঙে পড়ে। ঘটনায় কেউ হতাহত না হলেও সিঁড়ি ধসে পড়ার ফলে অন্তত ২২ জন বাসিন্দা বাড়ির ভেতরেই আটকে পড়েন। ঘটনার জেরে বাড়ি মালিকের উপর ক্ষোভ প্রকাশ করেছেন ভাড়াটেরা।
বিপজ্জক বাড়ি মেরামতির মধ্যেই ধস! জোড়াসাঁকোর বহুতলে আতঙ্ক
Sponsored

জোড়াসাঁকোর (Jorasanko) প্রায় ৭০ থেকে ৮০ বছরের পুরনো ওই বাড়িটিকে আগেই 'বিপজ্জনক' (Dangerous) বলে চিহ্নিত করেছিল কলকাতা পুরসভা (Kolkata Municipality)। দীর্ঘদিন ধরে বাড়িটির জীর্ণ অবস্থার কথা জানিয়ে আসছিলেন বাসিন্দারা। এদিন মেরামতির কাজ চলাকালীনই হঠাৎ সিঁড়ির একটি বড় অংশ ভেঙে পড়ে যায়।
Sponsored

বাসিন্দাদের অভিযোগ, বাড়িটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও কোনও নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই কাজ শুরু করা হয়েছিল। এমনকী মেরামতির আগে ভাড়াটেদের (Rented) অন্যত্র সরানোর ব্যবস্থাও করা হয়নি বলে দাবি তাঁদের।
Sponsored

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর (Councilor)। আটকে পড়া বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। কাউন্সিলরের আশ্বাস, ভাড়াটেদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই বাড়িতে আর কোনও মেরামতির কাজ করা যাবে না। বিষয়টি নিয়ে তিনি কলকাতার মেয়র (Mayor) ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-












