কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
মহানগর

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ও স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। শেষ খবর পাওয়া অনুযায়ী এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে, ২৬ জনকে উদ্ধার করা হয়েছে।

Sponsored

Sranchi In Article

বুধবার বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে নবান্নে (Nabanna) গিয়ে সাংবাদিক বৈঠক করে জানান ত্রুটিপূর্ণ প্ল্যানিং এর কারণেই এমন বিপর্যয়। বৃহস্পতিবার বিধানসভায় তিনি বিস্তারিত বিবৃতি দেবেন বলেও জানিয়েছেন। এরপরে শুভেন্দু বলেন, আহতদের দেখতে হাসপাতালে যাবেন। সেইমতো এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সন্ধে সাড়ে সাতটার কিছুটা সময় আগেই পৌঁছন মুখ্যমন্ত্রী। ট্রমা কেয়ার ইউনিটে ডাক্তারদের সঙ্গে আহতদের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন তিনি। যাতে কারোর চিকিৎসার কোনও ত্রুটি না হয় সেই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে।

Sponsored

Merlin In Article

SSKM হাসপাতাল থেকে মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন জেলার শ্রমিকরা কাজ করছিলেন। মুখ্যসচিব দুর্ঘটনাস্থলে আছেন, সবটা দেখে জানাবেন। পুলিশের সঙ্গে সহযোগিতা করে কাজ হবে। উদ্ধারকর্মীরা ভালো কাজ করেছেন তাই অনেক কম প্রাণহানি হয়েছে। এখানে স্বাস্থ্যমন্ত্রী আছেন। আহতদের উন্নত চিকিৎসা দেওয়া হবে। সরকারের তরফ থেকে কী অ্যাকশন নেওয়া হবে তা আগামিকাল (বৃহস্পতিবার) জানানো হবে। আগে উদ্ধারকাজ শেষ হওয়া দরকার।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

আরও পড়ুন

More from মহানগর

View All →