কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
মহানগর

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২ দিনের মধ্যেই তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে রবীন্দ্র সরোবর থানা। সেখানে প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি ও একইসঙ্গে POCSO-র ৪ ও ৮ ধারা দেওয়া হয়েছে। ফলে সঞ্জুর জামিন মঞ্জুর করেনি আদালত। ৮ জুলাই পরবর্তী চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Sponsored

Sranchi In Article

ছুটির দাবিতে বাড়িতে এসে তাণ্ডব করেন প্রাক্তন মন্ত্রীর দীর্ঘদিনের নিরাপত্তারক্ষী সঞ্জু শর্মা (Security guard Sanju Sharma)। ঘটনার পরে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ (Police)। সঞ্জু শর্মা দীর্ঘদিন ধরেই দক্ষিণ কলকাতার অভিজাত পাড়ায় বসবাসকারী ওই প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিলেন। অভিযোগ, মদ খেয়ে কাজে আসতেন বলে সঞ্জু শর্মাকে একাধিকবার সর্তকও কড়া হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। উল্টে কাজ করতে অস্বীকার ও মাসের মধ্যে ১৫দিন ছুটির দাবি করতে শুরু করেন অভিযুক্ত। সেই দাবি না মানাতেই এই আক্রমণ বলে অভিযোগ। পরে আদালতে মামলা উঠলে ওই পিএসও জামিনের আবেদন করেন। পাল্টা অভিযোগকারিনীর মেডিক্যাল সার্টিফিকেট দাখিল করে এফআইআর সংশোধনের জন্য আবেদন জানায় পুলিশ। এতে বিএনএসএস-এর ১০৯ ও ৭৪ ধারা (খুনের চেষ্টা) যুক্ত করার আবেদন করে। আবেদন মঞ্জুর করে আদালত। সঞ্জু শর্মাকে ২২ তারিখ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

Sponsored

Merlin In Article

সেই মতো শুক্রবার ফের মামলা ওঠে আদালতে। ঘটনার ২২ দিনের মধ্যেই অভিযুক্তর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে রবীন্দ্র সরোবর থানা। সেখানে প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি ও একইসঙ্গে POCSO-র ৪ ও ৮ ধারা দেওয়া হয়েছে। যার শাস্তি ন্যূনতম ৭ বছর আর সর্বোচ্চ ১০ বছর। ভিডিও ফুটেজ ও ডাক্তারের রিপোর্ট খতিয়ে দেখা হয়। অভিযোগকারিনীর পক্ষ থেকে আইনজীবী জানান, রক্ষকও যদি ভক্ষক নয়, তাহলে সঞ্জু জামিন পেলে আক্রান্তদের জীবন সংশয় হতে পারে। সঞ্জুর জামিন খারিজ করা হয়। ৮ জুলাই পরবর্তী চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

আরও পড়ুন

More from মহানগর

View All →