শহিদ দিবসে (২১ জুলাই) ধর্মতলার মূল রাস্তা অবরুদ্ধ করে তৃণমূল কংগ্রেসের (TMC) সভার আয়োজন করা নিয়ে আদালত অবমাননার অভিযোগে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে ধর্মতলায় 'শহিদ তর্পণ' পালন নিয়ে আদালত অবমাননা মামলায় যুক্ত সব পক্ষকে হলফনামা দিতে হবে। আগামী মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে।
একুশে জুলাই নিয়ে মমতার কাছে হলফনামা তলব আদালতের
Sponsored

প্রতিবছর একুশে জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের কাছে তৃণমূল কংগ্রেসের শহিদ তর্পণ অনুষ্ঠান আয়োজিত হয়। এ বছর অবশ্য প্রশাসনের তরফ থেকে অনুমতি মেলেনি। তবে বিগত বছরগুলোতে রাস্তা অবরোধ করে সভা করা নিয়ে মামলা গড়ায় আদালতে। ২০১৮ সালে হাইকোর্ট জানিয়েছিল, শহরের কোন বড় বা প্রধান রাস্তা সভা সমিতির জন্য বন্ধ করা যাবে না। কিন্তু অভিযোগ, সেই নির্দেশ মানেনি তৎকালীন ক্ষমতাসীন দল। সম্প্রতি আদালত অবমাননার অভিযোগ তুলে হাইকোর্টে একটি মামলা হয়। ১৯ জুন আদালত এ বিষয়ে তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee) নোটিশ দেওয়া হয়। এবার সেই মামলার সঙ্গে যুক্ত সকলকেই হলফনামা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored













